আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৩ আগস্ট ২০২৫ , ০৯:৪২ এএম


অ্যাপল
ছবি: সংগৃহীত

পুরোনো সংস্করণের আইওএসে গুরুতর নিরাপত্তা ত্রুটি থাকার কারণে সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন আইফোন ব্যবহারকারীরা। সম্প্রতি ‘সিভিই-২০২৫-৪৩৩০০’ নামে একটি জিরো-ডে দুর্বলতার সন্ধান পাওয়ার পর অ্যাপল আইওএস ১৮.৬.২ সংস্করণ উন্মুক্ত করেছে।

অ্যাপলের তথ্যমতে, এই ত্রুটিটি ইমেজ আই/ও ফ্রেমওয়ার্কে বিদ্যমান। এর মাধ্যমে বিশেষভাবে তৈরি ফাইল ব্যবহার করে মেমোরির বাইরে তথ্য লিখতে বাধ্য করা সম্ভব। যা প্রোগ্রাম হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, তথ্য বিকৃত হওয়া এমনকি দূর থেকে আইফোন নিয়ন্ত্রণে নেওয়ার ঝুঁকি তৈরি করে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ত্রুটিটি কাজে লাগিয়ে ইতিমধ্যে সাইবার হামলার ঘটনা ঘটেছে। আইফোন এক্সএস থেকে শুরু করে এর পরবর্তী সব মডেলের ব্যবহারকারীরা এ ঝুঁকির মধ্যে রয়েছেন। তাই নিরাপদ থাকতে ব্যবহারকারীদের দ্রুত আইওএস সর্বশেষ সংস্করণে হালনাগাদ করার পরামর্শ দিয়েছে অ্যাপল।

প্রসঙ্গত, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ছয়টি জিরো-ডে দুর্বলতা সমাধান করেছে অ্যাপল। জানুয়ারিতে (CVE-2025-24085), ফেব্রুয়ারিতে (CVE-2025-24200), মার্চে (CVE-2025-24201) এবং এপ্রিলে দুটি (CVE-2025-31200 ও CVE-2025-31201) ত্রুটি সমাধান করা হয়। সর্বশেষ আগস্টে নতুন ত্রুটি সমাধান করে আইওএস ১৮.৬.২ প্রকাশ করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission