ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির ছাদের শার্ক ফিন অ্যান্টেনা: শুধু ডিজাইন নয়, এর আসল কাজ কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১২:১৮ পিএম
গাড়ির ছাদের শার্ক ফিন অ্যান্টেনা। ছবি: সংগৃহীত

গাড়ির ছাদে হাঙরের পাখনার মতো দেখতে ছোট্ট যে অংশটি দেখা যায়, সেটিকে বলা হয় শার্ক ফিন অ্যান্টেনা। দেখতে আকর্ষণীয় লাগলেও এটি শুধু নকশার অংশ নয় বরং আধুনিক গাড়ির যোগাযোগ ও প্রযুক্তি ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি উপাদান।

image

আগের অ্যান্টেনার আধুনিক সংস্করণ
আগে গাড়িতে লম্বা ধাতব রডের মতো অ্যান্টেনা ব্যবহার করা হতো, যা মূলত এএম/এফএম রেডিও সিগন্যাল ধরার কাজ করত। সময়ের সঙ্গে সেই প্রযুক্তির উন্নতি হয়ে এখন এসেছে শার্ক ফিন অ্যান্টেনা, যা অনেক বেশি কার্যকর এবং বহুমুখী।

কী কী কাজে ব্যবহার হয়

আধুনিক শার্ক ফিন অ্যান্টেনার ভেতরে সাধারণত একাধিক প্রযুক্তি একসঙ্গে কাজ করে। যেমন-

*জিপিএস নেভিগেশন

*স্যাটেলাইট রেডিও

*ব্লুটুথ কানেকশন

*গাড়ির ওয়াই-ফাই সিস্টেম

*কিছু ক্ষেত্রে উন্নত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম সংযোগ।

এ কারণে এটি শুধু রেডিও নয়, বরং পুরো গাড়ির যোগাযোগ ব্যবস্থার একটি কেন্দ্রীয় অংশ।

image

আকাশমুখী অবস্থানের সুবিধা
গাড়ির ছাদে থাকার কারণে এটি সহজেই স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগ রাখতে পারে। তাই উঁচু ভবন, ফ্লাইওভার বা টানেলের নিচে গেলে সিগন্যাল সাময়িকভাবে দুর্বল বা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এটা মূলত বাধাপ্রাপ্ত দৃষ্টিসংযোগের কারণে ঘটে।

হাঙরের পাখনার মতো ডিজাইন কেন
এই বিশেষ আকৃতির পেছনে রয়েছে অ্যারোডায়নামিকস। শার্ক ফিন ডিজাইন বাতাসের প্রবাহকে সহজভাবে গাড়ির ওপর দিয়ে যেতে সাহায্য করে, ফলে বাতাসের বাধা বা “ড্র্যাগ” কমে যায়। এতে উচ্চ গতিতে গাড়ির স্থিতিশীলতা বাড়ে এবং জ্বালানি খরচও কিছুটা কমতে পারে।

image

ভেতরের প্রযুক্তি গুরুত্বপূর্ণ
বাইরে থেকে সব গাড়ির শার্ক ফিন দেখতে প্রায় একই হলেও ভেতরের প্রযুক্তি গাড়িভেদে ভিন্ন হতে পারে। কোনো গাড়িতে উন্নত GPS বা টেলিম্যাটিক সিস্টেম থাকে, আবার কোনো গাড়িতে শুধু সাধারণ অ্যান্টেনা ফাংশন থাকে।

ভবিষ্যতে কি এটি থাকবে?
প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে ভবিষ্যতে শার্ক ফিন অ্যান্টেনা আর না-ও থাকতে পারে। ইতিমধ্যে কিছু আধুনিক গাড়ি, যেমন নির্দিষ্ট টেসলা মডেলে, অ্যান্টেনা সিস্টেমকে গাড়ির বডির ভেতরেই লুকানো অবস্থায় রাখা হয়েছে।

সব মিলিয়ে, শার্ক ফিন শুধু স্টাইল নয় এটি আধুনিক গাড়ির স্মার্ট যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!
প্রতিদিন অসংখ্য মেসেজ, ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি জমা হয় হোয়াটসঅ্যাপে। ফোন হারিয়ে গেলে বা নতুন ফোন কিনলে গুরুত্বপূর্ণ এসব তথ্য ফিরে পেতে প্রয়োজন হয় ব্যাকআপ।
হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!
এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই
গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বিশ্বজুড়ে গবেষকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ওপেন এআই। ‘চ্যাটজিপিটি ফর একাডেমিক রিসার্সারস’ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা টানা ১২ মাস বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ পাবেন।
এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে ৮১ হাজার ৩০০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১।
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে মহাসড়ক থেকে চালকবিহীন গাড়ি সরিয়ে নিচ্ছে ওয়েমো
অগ্নিকাণ্ডের ঝুঁকি, ৭ লাখের বেশি বিএমডব্লিউ গাড়ি বাইরে রাখার নির্দেশ
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
গোপালগঞ্জে একই স্থানে পর পর ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক