১০ হাজার বছর আগের ‘চুইংগাম’ নিয়ে অদ্ভুত কাণ্ড!

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫২ পিএম


১০ হাজার বছর আগের ‘চুইংগাম’ নিয়ে অদ্ভুত কাণ্ড!
১০ হাজার বছর আগের ‘চুইংগাম’ নিয়ে অদ্ভুত কাণ্ড। ছবি: সংগৃহীত

অদ্ভুত ও রহস্যময় এক তথ্য উঠে এসেছে! এস্তোনিয়ার উত্তরাঞ্চল থেকে প্রায় ১০ হাজার ৫০০ বছর পুরনো এক ‘চুইংগাম’ বা চিবানোর গাম পাওয়া গেছে, যা এক কিশোরী চিবিয়েছিল। এই প্রাচীন গামটি আসলে বার্চ গাছের ছালের গঁদ। যার মধ্যে কিশোরীর দাঁতের দাগ এবং লালা সংরক্ষিত ছিল। 

বিজ্ঞানীরা এই গামে লুকিয়ে থাকা ডিএনএ বিশ্লেষণ করে তার চেহারা ও জিনগত বৈশিষ্ট্য শনাক্ত করতে পেরেছেন। জানা গেছে, তার চুল ও চোখের রং ছিল বাদামি।

টারটু বিশ্ববিদ্যালয়ের গবেষক বেটানি হিউ জানান, প্রাচীন যুগে দাঁতে ব্যথা হলে বা আরাম পেতে বার্চ গঁদ চিবিয়ে উপশম করা হতো, যা একধরনের প্রাচীন ‘চুইংগাম’ হিসেবে ব্যবহৃত হত। এই আবিষ্কার পূর্বে প্রচলিত উত্তর ইউরোপীয় মানুষের সোনালি চুল ও নীল চোখের ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

image

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উত্তর ইউরোপ থেকে পাওয়া এক মহিলার দ্বাদশ শতকের সমাধি থেকে ধাতব ক্রুশ, ব্রোঞ্জ ও রূপোর গয়না, খাবার এবং পাখির ডিমের মতো প্রাচীন সামগ্রীও বিশ্লেষণ করেছেন। এসব থেকে শত শত বছর আগে এখানকার মানুষের জীবনযাত্রা ও সমাধি রীতি সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

এই প্রাচীন ‘চুইংগাম’ কেবল একটি বস্তু নয়, এটি আমাদের প্রাচীন অতীতের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছে এবং প্রাচীন মানুষের জীবনের এক বাস্তব চিত্র উপস্থাপন করেছে। ১০ হাজার বছর আগে এক কিশোরীর গল্প আজকের বিজ্ঞানকে হাত ধরে আমাদের কাছে এসে দাঁড়িয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission