ভূমিকম্পের পর আফটার শকের অ্যালার্ট পাবেন স্মার্টফোনেই

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৯:৩০ এএম


ভূমিকম্পের পর আফটার শকের অ্যালার্ট পাবেন স্মার্টফোনেই
ফাইল ছবি

বাংলাদেশ গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে । শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৪। কম্পন টের পেতেই বহু মানুষ বহুতল ভবন থেকে দ্রুত নেমে আসেন রাস্তায়। মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

বিজ্ঞাপন

তবে জানেন কি, প্রযুক্তির সাহায্যে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া সম্ভব? স্মার্টফোনেই মিলতে পারে সেই অ্যালার্ট। এমনকি ভূমিকম্পের পর আফটার শকের অ্যালার্ট পাবেন স্মার্টফোনে।

আরও পড়ুন

গুগলের ক্রাইসিস রেস্পন্সের ওয়েবপেজের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম বিশ্বের নানা প্রান্তের ভূমিকম্প বুঝে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে ভূমিকম্প শুরুর আগের মুহূর্তেই অ্যালার্ট পাঠিয়ে দেয়।

বিজ্ঞাপন

গুগল ছাড়াও বিভিন্ন অ্যাপ এমন ফিচার এনেছে। তবে আপনার ফোনে ভূমিকম্পের অ্যালার্ট নোটিফিকেশন না পান তাহলে বিশেষ একটি সেটিংস অন করলে পরের বার ভূমিকম্প হলে আপনিও অ্যালার্ট পাবেন। এই অ্যালার্ট পেতে ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

কীভাবে অ্যালার্ট সেট করবেন?
>> আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যাবেন।
>> সেখানে সেফটি অ্যান্ড এমার্জেন্সি অপশনে যাবেন।
>> সেখানে আর্থকোয়াক অ্যালার্টস অপশন রয়েছে সেটি অন করবেন।
>> এমার্জেন্সি এসওএস অ্যালার্টও অন করে রাখবেন।

বিজ্ঞাপন

আরটিভি/ এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission