ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

এআই পেন্ডেন্ট আনছে মেটা, পাওয়া যাবে যেসব সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৮:৪৬ এএম
এআই পেন্ডেন্ট । ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা আগামী বছর নতুন ধরনের একটি এআই পেন্ডেন্ট ডিভাইসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। হার্ডওয়্যার বিভাগে লোকসান কমানো এবং এআই-চালিত ওয়্যারেবল প্রযুক্তির পরিধি বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তাদের অভ্যন্তরীণ পরিকল্পনার অংশ হিসেবে এই ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য 'ওয়্যারেবলস ফর ওয়ার্ক' নামে নতুন একটি সেবাও চালুর পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, মেটার ওয়্যারেবলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল এক অভ্যন্তরীণ মেমোতে এ পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।

মেটার নতুন এআই পেন্ডেন্টকে একটি ‘অলওয়েজ-অন’ কনটেক্সট অ্যাসিস্ট্যান্ট হিসেবে তৈরি করা হচ্ছে। এতে থাকতে পারে-

* আশপাশের কথোপকথন রেকর্ড করার সক্ষমতাসম্পন্ন মাইক্রোফোন সিস্টেম

* কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে লিখিত রূপে (ট্রান্সক্রিপশন) রূপান্তরের সুবিধা

* দীর্ঘ আলোচনার সংক্ষিপ্ত সারাংশ তৈরির ফিচার

* ইমেইল, ক্যালেন্ডার ও অন্যান্য ডিজিটাল তথ্যের সঙ্গে সমন্বয় করে প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ

* গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেওয়া ও করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়ার সুবিধা

* ছোট আকারের, স্ক্রিনবিহীন ডিজাইন, যা গলায় পেন্ডেন্ট হিসেবে বা ক্লিপ আকারে ব্যবহার করা যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটি মূলত মেটার অধিগ্রহণ করা এআই স্টার্টআপ ‘লিমিটলেস’এর প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির আগের পেন্ডেন্ট ডিভাইস ব্যবহারকারীর কথোপকথন রেকর্ড করে ট্রান্সক্রিপ্ট ও সারাংশ তৈরির সুবিধা দিত।

মেটা ইতোমধ্যে এসিলরলুক্সোটিকা-র রে-ব্যান ও ওকলি ব্র্যান্ডের এআই-চালিত স্মার্ট গ্লাস বাজারজাত করছে। নতুন এআই পেন্ডেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ওয়্যারেবল পণ্যের পরিসর আরও সম্প্রসারণ করতে চায়।

এদিকে মেটার রিয়ালিটি ল্যাবস বিভাগ চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার লোকসানের মুখে পড়েছে। একই সময়ে বিভাগের আয় ছিল প্রায় ৪০২ মিলিয়ন ডলার।

মেটা ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় এক কোটি ওয়্যারেবল ডিভাইস বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। নতুন পণ্য উন্মোচন এবং আরও বেশি দেশে বাজার সম্প্রসারণের মাধ্যমে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, মেটা ২০২৫ সালের শেষ দিকে এআই ওয়্যারেবলস স্টার্টআপ ‘লিমিটলেস’ অধিগ্রহণ করে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ওই প্রতিষ্ঠানের কথোপকথন রেকর্ড ও ট্রান্সক্রিপশন প্রযুক্তিই মেটার নতুন এআই পেন্ডেন্ট তৈরির মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
অনলাইনে কম্পিউটার গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহর (ছদ্মনাম)। শুরুতে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এরপর দেখা করার প্রস্তাব একপর্যায়ে জারার কাছে নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
আরও পড়ুন
মেটা মামলায় হারলে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম-ফেসবুক!
মেটার নতুন শক্তিশালী এআই মডেলে থাকছে যেসব ফিচার
যেভাবে অন্য প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল মেটার এআই মডেল
মোদিকে ঘিরে বিকৃত ছবি-ভিডিও, মেটার ভারত প্রধানের বিরুদ্ধে মামলা