ইরানে আকাশছোঁয়া দামে আইফোন ১৭ প্রো ম্যাক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০১:৪৯ পিএম


ইরানে আকাশছোঁয়া দামে আইফোন ১৭ প্রো ম্যাক্স
আইফোন ১৭ প্রো ম্যাক্স। ছবি: সংগৃহীত

ইরানে যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চলমান অর্থনৈতিক সংকটের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। খাদ্য ও ওষুধের পাশাপাশি গাড়ি, ইলেকট্রনিকস এবং পেট্রোকেমিক্যাল পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আইফোন ১৭ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। যুক্তরাষ্ট্রে যেখানে এর দাম প্রায় ১,২০০ ডলার, সেখানে ইরানের কিছু দোকানে একই মডেল বিক্রি হচ্ছে প্রায় ৫০০ কোটি রিয়াল, যা ডলারে প্রায় ২,৭৫০-এর সমান।

অর্থনৈতিক অস্থিরতার কারণে দেশটির মুদ্রা ‘রিয়াল’ রেকর্ড নিম্নমুখী অবস্থায় পৌঁছেছে। বর্তমানে ১ মার্কিন ডলার সমান প্রায় ১৮.৪ লাখ রিয়াল পর্যন্ত উঠেছে, যা ক্রয়ক্ষমতার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

এদিকে কর্মসংস্থান পরিস্থিতিও অবনতির দিকে। বড় শিল্পপ্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি এবং ইস্পাত কারখানাগুলো কর্মী ছাঁটাই বা কার্যক্রম সীমিত করতে বাধ্য হচ্ছে।

বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং ইন্টারনেট শাটডাউন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পাশাপাশি রিয়ালের দরপতন অব্যাহত থাকায় সামগ্রিক অর্থনৈতিক সংকট আরও গভীর হচ্ছে।

স্থানীয়দের মতে, আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission