গুগলে সার্চ করার এই ৫ ট্রিকস জানলে ঘণ্টার পর ঘণ্টা সময় বাঁচবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ১০:২৮ এএম


গুগলে সার্চ করার এই ৫ ট্রিকস জানলে ঘণ্টার পর ঘণ্টা সময় বাঁচবে
ছবি: সংগৃহীত

বর্তমান ডিজিটাল যুগে তথ্য খোঁজার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম গুগল। প্রতিদিন কোটি কোটি মানুষ প্রয়োজনীয় তথ্য, খবর, ছবি, গবেষণাপত্র কিংবা বিভিন্ন ফাইল খুঁজতে গুগল ব্যবহার করেন। তবে অনেকেই জানেন না, সার্চ করার কয়েকটি সহজ কৌশল ব্যবহার করলে খুব কম সময়েই আরও নির্ভুল ফলাফল পাওয়া সম্ভব।

জেনে নিন গুগলে সার্চ করার ৫টি কার্যকর ট্রিকস-

নির্দিষ্ট বাক্য খুঁজতে উদ্ধৃতি চিহ্ন (" ") ব্যবহার করুন
কোনও নির্দিষ্ট বাক্য, উক্তি বা নাম হুবহু খুঁজতে চাইলে সেটিকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লিখুন।
উদাহরণ: "Bangladeshi Freelancer"
এতে গুগল ঠিক একই শব্দগুচ্ছ রয়েছে এমন ফলাফলই দেখাবে।

নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য খুঁজুন (site:)
যদি কোনও নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই তথ্য পেতে চান, তাহলে site: অপারেটর ব্যবহার করুন।
উদাহরণ: admission site.ac.bd
এতে শুধুমাত্র ওই ওয়েবসাইটের সংশ্লিষ্ট ফলাফল দেখাবে।

নির্দিষ্ট ধরনের ফাইল খুঁজুন (filetype:)
PDF, PowerPoint (PPT), Word বা Excel ফাইল খুঁজতে filetype: ব্যবহার করুন।
উদাহরণ: Artificial Intelligence filetype
এতে সংশ্লিষ্ট পিডিএফ ফাইলগুলো সহজেই পাওয়া যাবে।

অপ্রয়োজনীয় শব্দ বাদ দিন (-)
কোনও নির্দিষ্ট শব্দ ছাড়া ফলাফল দেখতে চাইলে সেই শব্দের আগে - (মাইনাস) চিহ্ন ব্যবহার করুন।
উদাহরণ: Sweets recipe -sugar
এতে চিনিবিহীন মিষ্টির রেসিপি সম্পর্কিত ফলাফল পাওয়া যাবে।

নির্দিষ্ট সময়ের তথ্য খুঁজুন
সাম্প্রতিক বা নির্দিষ্ট সময়ের তথ্য জানতে সার্চ করার পর Tools অপশনে গিয়ে Any time মেনু থেকে গত ১ ঘণ্টা, ২৪ ঘণ্টা, এক সপ্তাহ, এক মাস বা কাস্টম সময়সীমা নির্বাচন করুন। এতে নির্দিষ্ট সময়ের প্রকাশিত তথ্য বা সংবাদ সহজেই পাওয়া যাবে।

বিশেষজ্ঞদের মতে, গুগলের এসব সার্চ কৌশল নিয়মিত ব্যবহার করলে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সময় যেমন কম লাগে, তেমনি অপ্রাসঙ্গিক ফলাফলও অনেকটাই এড়িয়ে যাওয়া সম্ভব। ফলে শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী—সবাই আরও দ্রুত ও কার্যকরভাবে তথ্য অনুসন্ধান করতে পারবেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission