ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হোয়াটসঅ্যাপে যে ফিচার সেট না করলে হারাতে পারেন পছন্দের নাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
হোয়াটসঅ্যাপ। ছবি: সংগৃহীত

ডিজিটাল যোগাযোগে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। খুব শিগগিরই অ্যাপটিতে যুক্ত হচ্ছে বহুল প্রতীক্ষিত ইউজারনেম ফিচার, যার মাধ্যমে ফোন নম্বরের পরিবর্তে একটি ইউনিক নাম ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য ফোন নম্বরই একমাত্র পরিচয়। তবে নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের একটি ইউনিক ইউজারনেম বেছে নিতে পারবেন। এতে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের সময় ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করার প্রয়োজন হবে না, ফলে গোপনীয়তা ও নিরাপত্তা আরও বাড়বে।

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটিরও বেশি। ফলে সহজ ও জনপ্রিয় ইউজারনেমগুলো দ্রুত অন্যদের দখলে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একবার কোনো ইউজারনেম অন্য কেউ নিয়ে নিলে সেটি পুনরায় ব্যবহার করা সম্ভব হবে না। তাই ব্যক্তিগত বা পেশাগত ডিজিটাল পরিচয় নিশ্চিত করতে আগেভাগেই পছন্দের নামটি রিজার্ভ করার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

নতুন ফিচারে যা থাকছে
ফোন নম্বর গোপন রাখার সুবিধা: নতুন পরিচিতির সঙ্গে যোগাযোগের সময় নম্বর প্রকাশ না করেও ইউজারনেম ব্যবহার করা যাবে।
বাড়তি নিরাপত্তা: ইউজারনেমের সঙ্গে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে একটি চার অক্ষরের সিকিউরিটি কী ব্যবহারের সুবিধা থাকতে পারে।
পেশাগত ব্যবহার: ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য ব্যক্তিগত এবং পেশাগত যোগাযোগ আলাদা রাখা সহজ হবে।
গোপনীয়তা বৃদ্ধি: গ্রুপ বা প্রথমবারের কথোপকথনেও ব্যক্তিগত নম্বর শেয়ার করার প্রয়োজন কমে যাবে।
কীভাবে ইউজারনেম সেট করবেন

হোয়াটসঅ্যাপে ফিচারটি চালু হলে সর্বশেষ সংস্করণের অ্যাপ ব্যবহার করে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—

হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ মেন্যুতে যান

এরপর ‘অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন।

‘ইউজার নেম’ সেকশনে যান।

আপনার পছন্দের নামটি টাইপ করুন। নাম এভেইলএবল থাকলে সেটি সাথে সাথে রিজার্ভ করে নিন।পছন্দের নামটি আগে থেকেই ব্যবহৃত হলে হোয়াটসঅ্যাপ বিকল্প নামের পরামর্শ দেবে।

তবে উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের ইউজারনেম ফিচার এখনও ধাপে ধাপে চালু করা হচ্ছে। সব ব্যবহারকারীর জন্য এটি একযোগে উন্মুক্ত হয়নি। তাই যাদের অ্যাকাউন্টে ফিচারটি এখনও দেখা যাচ্ছে না, তাদের অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেটের জন্য।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ইউজারনেম বাধ্যতামূলক না হলেও ভবিষ্যতে ব্যক্তিগত ব্র্যান্ডিং, নিরাপদ যোগাযোগ এবং ডিজিটাল পরিচয় গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ফিচারটি চালু হওয়ার পর নিজের পছন্দের ইউজারনেম দ্রুত সংরক্ষণ করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়ে খিঁচুনিতে প্রাণ হারিয়েছেন ৩১ বছর বয়সী এক তরুণী।
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা, উইকিপিডিয়া সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলা উইকিসম্মেলন ২০২৬।
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ প্রযুক্তির প্রভাবে বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার আশঙ্কায় বড় ধরনের ধাক্কা খেয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১২ শতাংশের বেশি কমে যাওয়ায় একদিনে বাজারমূল্য থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি হারিয়েছে তারা। বুধবার প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানায়, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে তাদের আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিজ্ঞাপন খাতে প্রত্যাশার তুলনায় কম আয় বিনিয়োগকারীদের হতাশ করেছে। অ্যালফাবেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানান, গুগলের এআই মোড প্রচলিত সার্চের বিজ্ঞাপন আয়ে প্রভাব ফেলছে। এই প্রযুক্তিতে ব্যবহারকারীরা কথোপকথনের মাধ্যমে প্রশ্নের উত্তর পান। ফলে প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় কমছে। এর প্রভাবে বুধবারের ৩ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলারে। বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসার আয় ধরে রাখাই এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বড় চ্যালেঞ্জ। এদিকে এআই খাতে ব্যয় বাড়িয়েছে অ্যামাজন ও মাইক্রোসফটও। অ্যামাজনের শেয়ার ৬ শতাংশ কমেছে। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ার কমেছে ১ শতাংশেরও কম। বিশ্লেষকদের মতে, এআই থেকে শেষ পর্যন্ত কতটা আর্থিক সুফল পাওয়া যাবে, তা নিয়েই এখন বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। আরটিভি/এসআর
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
প্রতি ২৬ সেকেন্ডে কেন কেঁপে ওঠে পৃথিবী, ৬০ বছরেও হয়নি অজানা রহস্যের সমাধান
পৃথিবীতে প্রতি ২৬ সেকেন্ড পরপর ঘটে মৃদু এক ধরনের ভূকম্পন। কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এই রহস্য নিয়ে গবেষণা করলেও এখনো এর সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করতে পারেননি।
প্রতি ২৬ সেকেন্ডে কেন কেঁপে ওঠে পৃথিবী, ৬০ বছরেও হয়নি অজানা রহস্যের সমাধান
আরও পড়ুন
সবার মাঝে থেকেও কখনো নিজেকে একা লেগেছে? 
প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার
নতুন এআই ফিচার নিয়ে বাজারে আসছে আইফোন ১৮
বিশ্বকাপ ফুটবল ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার