এবার নেপালের মেরাপিক চূড়ায় দুই বাংলাদেশি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৯:৫৪ পিএম


এবার নেপালের মেরাপিক চূড়ায় দুই বাংলাদেশি
ইমতিয়াজ ইলাহী ও শাহনাজ আক্তার।

হিমালয়ের বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করে নেপালের ‘মেরা পিক’ পবর্তের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন ইমতিয়াজ ইলাহী ও শাহনাজ আক্তার। ইমতিয়াজ সাবেক সেনা কর্মকর্তা এবং ডা. শাহানাজ পেশায় একজন দন্ত চিকিৎসক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে মেরা পিকের চূড়ায় পৌঁছান ইমতিয়াজ ও শাহনাজ। এর আগে বুধবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে মেরা হাইক্যাম্প থেকে রওনা করেন তারা।

অভিযানটি নেতৃত্ব দেন বিশ্বরেকর্ডধারী বিখ্যাত শেরপা পর্বতারোহী তাশি গ্যালজেন শেরপা।

বিজ্ঞাপন

অভিযান নিয়ে শাহনাজ বলেন, ‘পর্বতে প্রথম সাফল্য পেলাম, খুবই আনন্দিত। এবারই ৬ হাজার মিটার উচ্চতার কোনো পর্বতের চূড়ায় পা রেখেছি। কিন্তু এখানে থামতে চাই না। লাল-সবুজের প্রতিনিধি হয়ে আরও রেকর্ডের সাক্ষী হতে চাই।’

গত ১৯ অক্টোবর নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য শামীম সাব্বির ও ডা. শাহনাজ আক্তার। উদ্দেশ্য ছিল সলোখুম্বু অঞ্চলের ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার লবুচে পর্বত অভিযানের। কিন্তু বৈরী আবহাওয়ায় সামিট ছাড়াই ফিরে আসতে হয় তাদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শামীম ঢাকা ফিরলেও নেপালেই অবস্থান করেন শাহনাজ। কয়েকদিন কাঠমান্ডুতে বিশ্রাম করে নতুন একটি অভিযানে অংশ নেন তিনি। যেখানে তার সঙ্গী হিসেবে ছিলেন ইমতিয়াজ ইলাহি, হোমায়েদ ইশতিয়াক মুন। 

অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এটি ক্লাবের ৪৪তম অভিযান।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission