ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ও বিদেশে বাংলাদেশিদের পছন্দের শীর্ষে যেসব পর্যটন স্পট

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
প্রতীকী ছবি

বাংলাদেশের পর্যটকদের পছন্দের শীর্ষে আবারও নিজেদের আধিপত্য বজায় রেখেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজার। অন্যদিকে আন্তর্জাতিক গন্তব্যের ক্ষেত্রে বাংলাদেশি ভ্রমণপিপাসুদের সবচেয়ে পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে মালয়েশিয়ার নাম।

দেশের শীর্ষস্থানীয় পর্যটন ও এভিয়েশন প্রকাশনা ‘দ্য বাংলাদেশ মনিটর’ পরিচালিত এক দেশব্যাপী পাঠক জরিপে এই তথ্য উঠে এসেছে।

গত ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এই অনলাইন জরিপে প্রায় ১৫ হাজার ২০০ নিয়মিত ভ্রমণকারী ও পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নেন। বাংলাদেশের ক্রমবর্ধমান পর্যটন শিল্পের গতিপ্রকৃতি এবং পর্যটকদের পরিবর্তিত রুচির এক স্পষ্ট চিত্র তুলে ধরেছে এই জরিপের ফলাফল।

জরিপের ফলাফলে দেখা গেছে, দেশীয় গন্তব্য হিসেবে কক্সবাজার বিশাল ব্যবধানে প্রথম স্থান অধিকার করেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চায়ের দেশ সিলেট দ্বিতীয় এবং পাহাড় ও ঝরনার শহর বান্দরবান তৃতীয় জনপ্রিয় গন্তব্য হিসেবে নির্বাচিত হয়েছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন চতুর্থ এবং সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি কুয়াকাটা পঞ্চম স্থানে রয়েছে।

এছাড়া, ঐতিহ্যের টানে পর্যটকদের পছন্দের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে পুরান ঢাকা। শীর্ষ ১০টি জনপ্রিয় দেশীয় স্থানের মধ্যে পর্যায়ক্রমে সোনারগাঁ, রাঙামাটি, দিনাজপুর এবং টেকনাফ স্থান করে নিয়েছে, যা দেশের অভ্যন্তরীণ পর্যটনের বৈচিত্র্যময় ক্ষেত্রগুলোকে নির্দেশ করে।

আরও পড়ুন

আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে মালয়েশিয়া শীর্ষস্থান দখল করার পেছনে দেশটির সহজ ভিসা নীতি, উন্নত বিমান যোগাযোগ এবং সাংস্কৃতিক সাদৃশ্যকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে কেনাকাটা, বিনোদন এবং উন্নত চিকিৎসা পর্যটনের সুযোগ বাংলাদেশি পর্যটকদের মালয়েশিয়ার প্রতি বেশি আকৃষ্ট করছে। জনপ্রিয়তার এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে নীল জলরাশির দেশ মালদ্বীপ।

এ ছাড়া বিনোদন, ব্যবসা ও ধর্মীয় ভ্রমণের চাহিদার ভিত্তিতে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও সৌদি আরব যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে নেপাল, ভারত, ভুটান এবং ইন্দোনেশিয়া।

পর্যটন বিশ্লেষকদের মতে, এই জরিপের ফলাফল পর্যটকদের অভিজ্ঞতামূলক এবং টেকসই পর্যটনের প্রতি ক্রমবর্ধমান ঝোঁককে ফুটিয়ে তুলেছে। প্রতিযোগিতামূলক খরচ এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতার সুযোগ থাকায় মানুষ এখন আঞ্চলিক গন্তব্যগুলোর প্রতি বেশি আগ্রহী হচ্ছে।

‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস ২০২৫’-এর অংশ হিসেবে এই জরিপটি পরিচালিত হয়। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে ভ্রমণ ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় এবং সামাজিক স্বীকৃতি প্রদান করা হয়, যা দেশের সামগ্রিক পর্যটন খাতকে আরও উৎসাহিত করছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রমিকদের বেতন বাড়ার সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শ্রমিকদের বেতন বাড়ার সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, বিএনপি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে। দেশে একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগে জনপ্রতিনিধিদের জবাবদিহিও দুর্বল হয়ে পড়েছিল। তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও গার্মেন্টসশিল্পে হামলার অভিযোগ উদ্বেগজনক। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকসহ পুরো অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। তিনি বলেন, দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি। এখন আবার সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। আরটিভি/টিআর
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সঙ্গে মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
আরও পড়ুন
বাংলাদেশি নারী গার্মেন্টস কর্মী নেবে জর্ডান, থাকা-খাওয়া ফ্রি
নিউইয়র্কে নতুন অভিবাসীদের কম্পিউটার ও চাকরির প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশি কমিউনিটি
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে