আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

আরটিভি নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০৯:৫৮ এএম


আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার (০৪ মার্চ) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে এবং বৃহস্পতিবার (৫ মার্চ) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানানো হয়েছে।

আবহাওয়ার বর্তমান পূর্বাভাস অনুযায়ী, দিনের বেলায় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে এবং আকাশে হালকা কুয়াশা বা ধোঁয়াশা ভাব বিরাজ করতে পারে। নাগরিকদের প্রয়োজন অনুযায়ী বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission