বজ্রপাতসহ কালবৈশাখীর পূর্বাভাস, দেশজুড়ে সতর্কবার্তা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৩:৩৫ পিএম


বজ্রপাতসহ কালবৈশাখীর আভাস, দেশজুড়ে সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটির কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আরও পড়ুন

এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission