ঢাকার তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস   

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ১০:২২ এএম


ঢাকার তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস   
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার(৪ মার্চ) সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার(৫ মার্চ) সকালে বেড়ে ২০.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বিজ্ঞাপন

আজ দিনের বেলা তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ১৭ মিনিটে।

আরটিভি/এসকে

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission