তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১০:১১ পিএম


তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
ফাইল ছবি

দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। চৈত্রের কাঠফাটা উত্তাপে অতিষ্ঠ জনজীবন। অস্বস্তির মাত্রায় বাড়তি মাত্রা যোগ করছে ভ্যাপসা গরম। আবহাওয়ার এই অবস্থা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। 

বিজ্ঞাপন

শুধু তাই নয়, শুক্রবার (৩ এপ্রিল) থেকে আরও বিস্তার লাভ করতে পারে এই তাপপ্রবাহ; সেইসঙ্গে বাড়তে পারে মাত্রাও।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারী জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের ১৮ জেলাসহ ২২ জেলার ওপর দিয়ে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে।

আরও পড়ুন

এছাড়া, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এর ফলে তাপপ্রবাহ দেশের অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে পারে।

বিজ্ঞাপন

এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission