দেশের আকাশে সোমবার (৬ এপ্রিল) রাতের মধ্যেই বৃষ্টিবলয় ‘গর্জন’ প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটির নিজেদের ফেসবুকে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একপাশের আকাশ মেঘলা ও কিছুকিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সময় দেশের অন্যপাশে তথা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে। তবে দেখে বোঝার উপায় নেই যে, আজ রাতেই দেশে প্রবেশ করতে চলেছে বৃষ্টিবলয়।
বিডব্লিউওটি জানায়, প্রায় পূর্ণাঙ্গ এ বৃষ্টিবলয়টি ৭-১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টিবলয়ের প্রভাব পড়তে পারে।
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে।
এ ছাড়া সারা দেশেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে বিডব্লিউওটি।
আরটিভি/এমএইচজে



