ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ 

আরটিভি নিউজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৮:৪৮ এএম


ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ 
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এতে ভ্যাপসা গরমের অনুভূতি আগের তুলনায় আরও বাঁড়ার সম্ভাবনা রয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। ফলে আজ রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময়ে দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ২ ডিগ্রি বাড়লে আজ তা ৩৩ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। 

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল রোববার ভোর ৫টা ৪০ মিনিটে সূর্যোদয় হবে।

সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission