ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বৃষ্টি কতদিন থাকবে, জানালো আবহাওয়া দপ্তর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

গত কয়েক দিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি এনে দিয়েছে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের বৃষ্টি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই ভারী বৃষ্টিপাতের কারণে ভ্যাপসা গরমের তীব্রতা কমে তাপমাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে। এই স্বস্তির আবহাওয়া কতদিন স্থায়ী হবে এবং বৃষ্টি কতদিন থাকবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখন থেকে নিয়মিত বিরতিতে থেমে থেমে বৃষ্টি হওয়ার একটি প্রবণতা তৈরি হবে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার (১৯ জুন) বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। এরপর থেকে নিয়মিত বিরতিতে থেমে থেমে বৃষ্টি হওয়ার প্রবণতা থাকবে এবং আগামী কয়েক দিন দেশজুড়ে এভাবেই বৃষ্টি ঝরবে।

আরও পড়ুন

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বজ্রবৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

এই বৃষ্টিপাতের ফলে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
আশ্বিনের শেষ দিন আজ। দোরগোড়ায় হেমন্তকাল। মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় অনেকটাই কমে এসেছে বৃষ্টির প্রবণতা।
শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশের যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে 
দেশের তিন বিভাগে শুক্রবার (১৬ অক্টোবর) বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দেশের যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে 
যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে 
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আরটিভি/এসআর  
যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে 
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের তিন অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
আরও পড়ুন
দেশের যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে 
যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে 
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা