দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আরটিভি নিউজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০১:২৪ পিএম


দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী,  শনিবার (১১ এপ্রিল) সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রোববার (১২ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার পরিবর্তনশীলতা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে।

রটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission