দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

আরটিভি নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৭:৪৮ পিএম


দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়
প্রতীকী ছবি

দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় ধেয়ে আসছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা- বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তারা এ তথ্য জানায়।

তারা জানায়, সম্ভাব্য ২৬/২৭ এপ্রিল থেকে ৭/৮ মে পর্যন্ত পর্যায়ক্রমে সারাদেশে বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে।

আরও পড়ুন

এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি বলয় অধিক সক্রিয় হতে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি মাত্রায় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় সিলেট বিভাগের জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে তীব্র বজ্রপাতও হতে পারে।

তবে বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার আগে, আগামী ২৫/২৬ এপ্রিল পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করতে পারে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission