ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রাতেই ১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পিএম

রাত ১১ টার পর থেকে দেশের সবকটি জেলার ওপর দিয়ে ১০০ কিমি বেগে শক্তিশালী কালবৈশাখী ও তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

আরও পড়ুন

ওই পোস্টে তিনি লিখেন, আজ বুধবার (২৯ এপ্রিল) রাতে ১১টার পর থেকে কমপক্ষে সকাল ৮ টা পর্যন্ত বাংলাদেশের সকল বড়-বড় নদী পথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে। বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়া যাওয়া কিংবা দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশে চলাচলকারী সকল প্রকার নৌযান চলাচল সম্পূর্ন রুপে বন্ধ ঘোষণা করার নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে।

তিনি পোস্টে আরও লিখেন, রাত ১১টার পর থেকে খুব শক্তিশালি কালবৈশাখি ঝড় ঘন্টায় বাতাসের গতিবেগ ১০০ কিলোমিটারের উপরে বাতাস ও তীব্র বজ্রপাতসহ সম্পূর্ণ রূপে পদ্মা-মেঘনা ও যমুনা নদীর উপর হয়ে মেঘনা নদীর উপর দিয়ে অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। ফলে আজ রাতে পদ্মা, মেঘনা ও যমুনা নদীর পথে চলাচলকারী সকল যাত্রীবাহী জাহাজ ও ছোট-ছোট কার্গো জাহাজ ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া কিংবা বজ্রপাতের আক্রান্ত হয়ে আগুন ধরে যাওয়ার প্রচণ্ড ঝুঁকি রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের তিন অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশে সাধারণত পৌষ আর মাঘ মাস জুড়ে শীতের তীব্রতা দেখা দিলেও এরইমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরের কয়েকটি জেলায় শীতের আগমনী হাওয়া বইছে।
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের আমেজ শুরু হতে পারে। 
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
আরও পড়ুন
হাম সংক্রমণের আশঙ্কা, ক্যালিফোর্নিয়া ৬ অঞ্চলে সতর্কতা জারি
২৪ ঘণ্টার মধ্যে যেসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি
সকালে যেসব জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা