রাজধানীতে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে অস্বস্তি নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

আরর্টিভি নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০২:৪৫ পিএম


রাজধানীতে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে অস্বস্তি নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
ছবি: সংগৃহীত

রাজধানীতে কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি অব্যাহত রয়েছে। সামান্য বৃষ্টি বা মেঘলা আকাশ থাকলেও গরমের অনুভূতি কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম পুরোপুরি কমবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রাজধানীর আকাশে নিম্নস্তরের মেঘ রয়েছে, যা অনেক সময় বৃষ্টি না ঘটিয়ে উল্টো ভ্যাপসা গরম বাড়িয়ে দিতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হচ্ছে বলেও তিনি জানান।

আরও পড়ুন

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া পরিস্থিতি।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission