ঢাকাসহ ১৭ অঞ্চলে রাতে হানা দিতে পারে ঝড়, হতে পারে বজ্রবৃষ্টি

আরটিভি নিউজ

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৬:০৩ পিএম


ঢাকাসহ ১৭ অঞ্চলে রাতে হানা দিতে পারে ঝড়, হতে পারে বজ্রবৃষ্টি
প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)

রাজধানী ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে রাতের মধ্যে হানা দিতে পারে ঝড়। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে এসব অঞ্চলে। 

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস অনুযায়ী, এদিন দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রোগ্রাম, কক্রবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের পৃথক আরেক বার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এর মধ্যে সোমবার (২০ জুলাই) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission