images

দেশজুড়ে

শরীয়তপুরের সেই ডিসিকে ওএসডি 

রোববার, ২২ জুন ২০২৫ , ০১:২৪ এএম

এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর এবার ওএসডি করা হয়েছে শরীয়তপুরের সেই জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে। 

শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে কেন তাকে ওএসডি করা হয়েছে, মন্ত্রণালয় থেকে সেই ব্যাখ্যা দেওয়া হয়নি। 

আরও পড়ুন
Web-Image--145787

ডিসি আশরাফের আপত্তিকর ভিডিও ভাইরাল, জানা গেল নারীর পরিচয়

প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে বদলি পূর্বক পদায়ন করা হলো।

এর আগে শুক্রবার সকালে এক প্রবাসী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দেন। নারী কেলেঙ্কারির সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কর্মক্ষেত্র ছেড়ে পালিয়ে যান শরীয়তপুরের ডিসি। গত শুক্রবার থেকে তিনি শরীয়তপুর জেলায় নেই। 

তাতে বলা হয়, শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন ওই নারীকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদুল আলম বলেন, শুক্রবার বিকেল থেকে ডিসি স্যার শরীয়তপুর জেলায় নেই। কোথায় গেছেন জানি না।

আরও পড়ুন
Web-Image

কী ঘটেছিল বিথীর সঙ্গে, যা জানা গেল 

ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এডিসি সার্বিক বলতে পারবেন। তাকে জিজ্ঞাসা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম হোসাইন বলেন, শুক্রবার বিকেলে স্যার অফিস শেষে বাসায় ফিরেছেন। তবে এখন তিনি শরীয়তপুরে নেই। তার বর্তমান অবস্থান সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

আরটিভি/এমকে