পল্টনে ছয়তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

আরটিভি নিউজ

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ০৫:১১ পিএম


পল্টনে ছয়তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা
ফাইল ছবি

রাজধানীর পুরানা পল্টনে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে মঞ্জুরী আফরোজ (৫৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

বুধবার (১৭ এপ্রিল) পুরানা পল্টনের ৫৯/৩ নম্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির মৃত সেলিম উল্লাহের মেয়ে।

ডিএমপির পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঞ্জুরী আফরোজের মানসিক সমস্যা ছিল। সকালে সবার অগোচরে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দেন তিনি। এতে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এসআই মো. সুফিয়ান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission