দেশের পতাকা নিয়ে নিউইয়র্কের রাস্তায় মৌসুমী

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২৮ মে ২০২৪ , ০৪:৫৩ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।  দেশটির বিভিন্ন স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি কাজ করেছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি সিনেমাতেও। এর মধ্যেই জানা গেল, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় দেশের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন মৌসুমী।

জানা গেছে, দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় গেল রোবাবার (২৬মে) বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ১৮টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন মৌসুমী। বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বহু সংখ্যক মানুষ অংশ নেন এই প্যারেডে।

এ সময় মৌসুমী গণমাধ্যমকে বলেন, নিউইয়র্কের রাস্তায় আমরা বাংলাদেশিরা সমবেত হয়েছি। সবাই আমরা বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি।

জানা গেছে, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন। তারকাদের মধ্যে চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রানো নেওয়াজ।

প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার ১৮টি সড়ক বন্ধ করে দেওয়া হয়। প্যারেডটি সিক্সটি নাইন স্ট্রিট থেকে শুরু হয়ে থার্টি সেভেন এভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission