ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান, সত্যজিৎ রায়কে জানালেন শ্রদ্ধা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান, জানালেন সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা । ছবি: সংগৃহীত

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান আবারও ভারতীয় চলচ্চিত্রের প্রতি নিজের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়েছেন। এবার তিনি প্রশংসা করেছেন কিংবদন্তি বাঙালি নির্মাতা সত্যজিৎ রায় এবং তার বিশ্বখ্যাত ‘অপু ট্রিলজি’র।

সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত ক্রাইটেরিয়ন ক্লোজেট পরিদর্শন করেন ক্রিস্টোফার নোলান। সেখানে নিজের সংগ্রহের জন্য তিনি সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’র বক্সসেট বেছে নেন। এ সময় বিশ্ব সিনেমায় সত্যজিৎ রায়ের অসাধারণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিভিন্ন চলচ্চিত্রের সংগ্রহ ঘুরে দেখার সময় নোলান অপু ট্রিলজির বক্সসেট হাতে তুলে নেন। তিনি বলেন, অপু ট্রিলজি শুরু হয়েছে পথের পাঁচালী দিয়ে। এটি অসাধারণ একটি চলচ্চিত্র। ছবিটি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। তবে ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় পর্ব এখনো দেখা হয়নি। তাই এই সংগ্রহটি সঙ্গে নিয়ে বাকি গল্পটিও দেখার জন্য আমি খুবই আগ্রহী।

আরও পড়ুন

ক্রাইটেরিয়ন ক্লোজেট হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আর্কাইভ, যেখানে এক হাজারের বেশি কালজয়ী সিনেমা সংরক্ষিত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা নির্মাতা, অভিনেতা ও শিল্পীরা এখানে এসে তাদের প্রিয় ও অনুপ্রেরণার চলচ্চিত্র সম্পর্কে কথা বলেন।

১৯৫৫ সালে মুক্তি পাওয়া পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। গ্রামীণ বাংলার এক দরিদ্র পরিবারের শিশু অপুর জীবনসংগ্রাম নিয়ে নির্মিত এই চলচ্চিত্র বাস্তবধর্মী গল্প, মানবিক আবেদন ও নির্মাণশৈলীর জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। আজও এটি সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়।

পরে অপুর জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে ১৯৫৬ সালে ‘অপরাজিত’ এবং ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ মুক্তির মাধ্যমে বিশ্ববন্দিত ‘অপু ট্রিলজি’ সম্পূর্ণ হয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা