শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিকল্পনাকারীর ৩ দিনের রিমান্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, কিশোরগঞ্জ

সোমবার, ২৯ মে ২০১৭ , ০২:৩৮ পিএম


শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিকল্পনাকারীর ৩ দিনের রিমান্ড

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিকল্পনাকারী হিসেব আটক গাইবান্ধার জাহাঙ্গীর আলম উরফে রাজীব গান্ধীকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ এ আদেশ দেন। 

এর আগে জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় পুলিশি প্রহরায় জাহাঙ্গীর আলম উরফে রাজীব গান্ধীকে আদালতে হাজির করা হয়। । 

বিজ্ঞাপন

কিশোরগঞ্জের কোর্ট পরিদর্শক মো. হুমায়ুন কবির আকন্দ আরটিভি অনলাইনকে জানান, শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. মুরশেদ আদালতে রাজীব গান্ধীর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের আবেদন শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এ ছাড়ারও শোলাকিয়া হামলার ঘটনায় আটক আনোয়ার হোসেন ও  জাহিদুল হক তামিমকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission