বারমুডা ট্রায়াঙ্গেলে ফের বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ , ১১:২৭ পিএম


বারমুডা ট্রায়াঙ্গেলে ফের বিমান নিখোঁজ

মা দিবস উপলক্ষে তারা পুয়ের্তো রিকো থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশে বিমানে রওনা হয়েছিলেন নিউ ইয়র্কের দক্ষিণ ম্যানহ্যাটনের ব্যবসায়ী জেনিফার ব্লুমিন (৪০), তার ৪ ও ৩ বছরের দু’টি শিশু এবং তার বয়ফ্রেন্ড ন্যাথান উলরিচ (৫২)।

বিজ্ঞাপন

বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর থেকে ফের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় বিমানটি। ৩০ ঘণ্টা পার হলেও খোঁজ মেলেনি ৪ যাত্রী বহনকারী বিমানটির।

সময় যতো যাচ্ছে, ততোই নিখোঁজ যাত্রীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে যাচ্ছে। 

বিজ্ঞাপন

এদিকে, হারিয়ে যাওয়া বিমানটির কিছু ধ্বংসাবশেষ পেয়েছে বলে দাবি করছে উদ্ধারকারী দল।

সোমবার বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে উড়ে যাবার সময়ই রহস্যজনকভাবে বিমানটি হারায় উল্লেখ করে মার্কিন কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সময়ে বিমানটি ওই এলাকা দিয়ে উড়ে যাচ্ছিল, তখন সেখানকার আবহাওয়াও প্রতিকূল ছিল না। 

বিজ্ঞাপন

আশেপাশের প্রায় ৮,২০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিমান ও যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু হয়।

দীর্ঘ তল্লাশির পরে বাহামাসের এলিউথেরা থেকে পূর্বদিকে প্রায় ১৫ মাইল দূরে নিখোঁজ বিমানটির মতো ছোট বিমানের কিছু যন্ত্রাংশ পাওয়া যায় বলে জানানো হয়েছে।
মায়ামির এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয়েছে, ওড়ার তিন ঘণ্টার মধ্যেই বিমাটির সঙ্গে তাদের রাডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিজ্ঞাপন

কে/এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission