টাঙ্গাইলে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, টাঙ্গাইল

বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ , ০৮:৫৫ এএম


টাঙ্গাইলে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

টাঙ্গাইলে আলাদা ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।  

বিজ্ঞাপন

বুধবার বিকেলে কালিহাতী উপজেলার এলেঙ্গায় দু’টি এবং বাসাইল উপজেলায় একটি শিশুর মৃত্যু হয়েছে।  

মৃতরা হলো এলেঙ্গার রুমানা (১২) ও প্রেরণা (৬) এবং বাসাইল শহরের সানজিদা (২)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বুধবার বিকেলে এলেঙ্গা কলেজের পাশের একটি পুকুরে গোসল করতে নামে রুমানা ও প্রেরণা। কিছুক্ষণ পর পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে, বাসাইলে থানার পুকুরে ডু্বে সানজিদা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বিজ্ঞাপন

সানজিদার বাবা শাহ আলম জানান, তার স্ত্রী সানজিদাকে পাশে বসিয়ে বাসাইল থানা পুলিশের ম্যাচে রান্না করছিলেন। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তিনি। পরে তাকে থানার পুকুরে ভাসতে দেখা যায়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission