রিয়াল সোসিয়েদাদের ড্র

আরটিভি অনলাইন খেলাধুলা ডেস্ক

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬ , ১১:১১ এএম


রিয়াল সোসিয়েদাদের ড্র

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় এসপানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র করলো রিয়াল সোসিয়েদাদ।

শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে উভয় দল বেশ কিছু সুযোগ পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দু’দলই। ৬২ মিনিটে পাবলো পিয়াতির গোলে এগিয়ে যায় এসপানিওল।

পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া সোসিয়েদাদকে ৭৮ মিনিটে সমতায় ফেরান উইলিয়ান জোস। বাকি সময় উভয় দল প্রাণপণ চেষ্টা করেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে তারা।

ডিএইচ/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission