দেশজুড়ে শোক, সংকট কাটিয়ে আবারও শান্তি ফেরার আশা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ , ০৩:২৬ পিএম


দেশজুড়ে শোক, সংকট কাটিয়ে আবারও শান্তি ফেরার আশা
ফাইল ছবি

কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে দেশজুড়ে আজ পালন হচ্ছে শোক। এ দিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সংকট কাটিয়ে দেশে আবারও শান্তি ফিরবে এমন আশা সবার।

এর আগে সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় শোক পালনের। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে (মন্ত্রিসভা বৈঠক) স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। অনান্য মন্ত্রীরাও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। সেখানে সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি হলো এই আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ। সেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটি করা হয়েছে, সেটি আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে।

তিনি আরও বলেন, শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দির-গির্জা-প্যাগোড়ায় পার্থনা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী কতজন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিনি গতকাল (সোমবার) ১৪৭ জন বলেছিলেন, মঙ্গলবার (৩০ জুলাই) আরও বোধহয় তিনজন যোগ হয়েছে। তিনি ১৫০ জন (নিহত হওয়ার কথা) বলেছেন।

গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তবে শেষ পর্যন্ত আন্দোলন আর শান্তিপূর্ণ থাকেনি। দেশব্যাপী শুরু হয় সংঘর্ষ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission