কুমিল্লায় ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর আত্মহত্যার খবরটি গুজব

আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০৩:১৯ পিএম


কুমিল্লার ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর আত্মহত্যার খবর গুজব
ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী আত্মহত্যা করেছেন দাবিতে ফেসবুকে একটি দাবি ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। কুমিল্লা জেলার একাধিক সাংবাদিক ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান ফ্যাক্টওয়াচকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ভুক্তভোগী ওই নারীর আত্মহত্যার ব্যাপারে জাতীয় ও কুমিল্লার আঞ্চলিক কোনো সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতেও দাবিটির পক্ষে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। অর্থাৎ, ফেসবুকে দাবিটি সূত্রহীনভাবেই প্রচার হচ্ছে। 

আরও পড়ুন

পরে দাবিটি সম্পর্কে অধিকতর যাচাইয়ে জাতীয় সংবাদমাধ্যমে কর্মরত কুমিল্লার একাধিক সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে ফ্যাক্টওয়াচ। তারা জানায়, ভুক্তভোগী ওই নারীর আত্মহত্যার দাবিটি মিথ্যা।

বিজ্ঞাপন

এ ছাড়া মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানের সঙ্গে দাবিটি সম্পর্কে জানতে যোগাযোগ করা হয়। তিনি জানান, ভুক্তভোগী নারীর আত্মহত্যার দাবিটি গুজব। 

উপরিউক্ত তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যাচ্ছে, কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী আত্মহত্যার দাবিটি কোনো সূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে ফেসবুকে প্রচার হচ্ছে। এর কোনো সত্যতা পাওয়া যায়নি। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission