বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৪১ পিএম


বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন: রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ‘তৃতীয় পক্ষ’ বা বাইরের দেশের হস্তক্ষেপ চায় না চীন। 

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের এই বার্তা দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেখানে কোনো তৃতীয় পক্ষের প্রভাব বা হস্তক্ষেপ বেইজিং পছন্দ করে না। প্রতিটি দেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং চীন সবসময় সেই স্বাধীনতাকে সমর্থন করে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহের বিষয়ে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত ইতিবাচক সাড়া দিয়ে জানান, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্প নিয়ে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতার প্রস্তুতি রয়েছে। তবে বিষয়টি এখন পুরোপুরি বাংলাদেশ সরকারের হাতে। আমরা এই প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বাংলাদেশ চাইলে চীন দ্রুত কাজ শুরু করতে আগ্রহী।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission