ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে জেনারেল কলেজে রূপান্তরের চেষ্টা নিয়ে উদ্বেগে শিক্ষকরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম
প্রতীকী ছবি

দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারও দক্ষ জনশক্তি গঠনের লক্ষ্যে কারিগরি শিক্ষার সম্প্রসারণে গুরুত্বারোপ করে আসছে। তবে, কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকদের অভিযোগ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কিছু নীতিনির্ধারক ও আমলাদের উদ্যোগে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোকে (টিএসসি) ধীরে ধীরে জেনারেল কলেজের আদলে রূপান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, কারিগরি শিক্ষার মূল চালিকাশক্তি টেকনিক্যাল ট্রেড ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা হলেও নতুন নিয়োগবিধি ও অর্গানোগ্রামে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও হিসাববিজ্ঞানসহ নন-টেকনিক্যাল বিষয়কে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে বিষয়ভিত্তিক একাধিক ‘চীফ ইন্সট্রাক্টর (নন-টেক)’ পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

কারিগরি শিক্ষকদের মতে, বর্তমানে ইন্সট্রাক্টর ও চীফ ইন্সট্রাক্টরদের দায়িত্বের মধ্যে রয়েছে একাডেমিক কার্যক্রম পরিচালনা, বিভাগীয় প্রশাসনিক কাজ, বিভিন্ন শর্ট কোর্স পরিচালনা, ল্যাব ও ওয়ার্কশপের টুলস-ইকুইপমেন্ট ও কাঁচামালের ব্যবস্থাপনা, শিল্প প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বা সংযুক্তিকরণ এবং প্রযুক্তিভিত্তিক ক্লাস পরিচালনা। অন্যদিকে নন-টেকনিক্যাল ইন্সট্রাক্টরদের প্রধান দায়িত্ব কেবল বিষয়ভিত্তিক তাত্ত্বিক ক্লাস পরিচালনার মধ্যে সীমাবদ্ধ।

শিক্ষক নেতারা দাবি করেন, কারিগরি শিক্ষার উন্নয়নে যেখানে আধুনিক কারিকুলাম প্রণয়ন, যুগোপযোগী ল্যাব ও ওয়ার্কশপ স্থাপন, উন্নত যন্ত্রপাতি সরবরাহ এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ জোরদার করা প্রয়োজন, সেখানে নন-টেকনিক্যাল পদ বৃদ্ধির মাধ্যমে মূল লক্ষ্য থেকে সরে আসা হচ্ছে।

তথ্য অনুযায়ী, দেশের পুরাতন ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মধ্যে বর্তমানে মাত্র ৩৪টিতে দ্বিতীয় শিফট চালু রয়েছে। বিদ্যমান কাঠামোতে ৬৪টি প্রতিষ্ঠানের জন্য ৬৪টি চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) পদ থাকলেও নতুন অর্গানোগ্রামে প্রায় ২০৪টি চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সীমিত কার্যপরিধির জন্য এত বিপুল সংখ্যক পদ সৃষ্টি সরকারের উপর অপ্রয়োজনীয় আর্থিক বোঝা চাপাবে এবং এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়ের শামিল হতে পারে।

কারিগরি শিক্ষা সংশ্লিষ্টরা আরও বলেন, আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরির জন্য টেকনিক্যাল শিক্ষকের সংখ্যা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ এবং শিল্পখাতের সঙ্গে সমন্বয় বাড়ানো জরুরি। কিন্তু বাস্তবে নন-টেকনিক্যাল পদ সম্প্রসারণের ফলে কারিগরি শিক্ষার মৌলিক উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে কারিগরি শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষক নেতারা বলেন, প্রস্তাবিত নিয়োগবিধি ও অর্গানোগ্রাম পুনর্বিবেচনা করে কারিগরি শিক্ষার স্বার্থ, জাতীয় অর্থনীতি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, প্রতিষ্ঠানের প্রকৃত চাহিদা এবং আর্থিক প্রভাব মূল্যায়নের মাধ্যমে যেকোনো নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা
ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ইলিশ দেশের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। আমদানিকারকদের হিসাবে, ভারত থেকে আমদানি করা ইলিশের কেজিপ্রতি মোট খরচ পড়ে প্রায় ৫১৪ টাকা।
বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা
শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে রংপুর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) রংপুর ও রাজশাহী বিভাগের বিক্রয় ও বিতরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল, কীভাবে? 
পণ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নিরাপদে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, অনলাইনের বিক্রেতা কিংবা সাধারণ মানুষের জন্য পার্সেল পরিবহনের খরচ সামলানো একটি বড় চ্যালেঞ্জ।
ডাক বিভাগের ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি
‘দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকার চার টার্মিনাল’
সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ  ও গুলিস্তান—এ চারটি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া ও বিদ্যমান ডিপো ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত
ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র 
যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভ্রমণ ভিসা নিয়ে গিয়ে কিছু নির্দিষ্ট কাজ করা যাবে না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
ঢাকার মার্কিন দূতাবাস-ছবি: সংগৃহীত
আরও পড়ুন
মাদরাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন স্থগিত