নিপুন রায় চৌধুরী জামিনে মুক্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯ , ০৮:১০ পিএম


নিপুন রায় চৌধুরী জামিনে মুক্ত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

এসময় কারা ফটকে তার স্বামী অমিতাভ রায়, বাবা বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কারাগার থেকে বের হয়ে নিপুন রায় চৌধুরী তার স্বামী অমিতাভ রায়কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় উপস্থিত অন্যরাও আবেগ ধরে রাখতে পরেনি। পরে নিতাই রায় চৌধুরীর গাড়িতে করে বাড়ি যান নিপুর রায় চৌধুরী।

নিপুন রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

বিজ্ঞাপন

গত ১৫ নভেম্বর নাশকতার মামলায় রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুন রায় এবং সংগীত শিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। পরে বেবী নাজনীনকে ছেড়ে দিলেও নিপুন রায়কে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission