ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

মেলানিয়া ট্রাম্পসহ বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১১:১১ এএম
ছবি: সংগৃহীত

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি মেলানিয়া ট্রাম্পসহ বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৪৫টিরও অধিক দেশের ফার্স্ট লেডি এবং রাষ্ট্রনেতাদের স্ত্রীরা অংশগ্রহণ করেন, যা বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

সম্মেলনে ডা. জুবাইদা রহমান একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির কথা জানান।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুল রহমান রুমন গণমাধ্যমকে জানান, বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় সকালে হোয়াইট হাউজে মার্কিন ফার্স্ট লেডি ও সম্মেলনের আয়োজক মেলানিয়া ট্রাম্প ডা. জুবাইদা রহমানসহ আগত সব অতিথিদের স্বাগত জানান। পরে মার্কিন ফার্স্ট লেডির স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় জুবাইদা রহমান আবারও শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে সবাইকে ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুন

তিনি জানান, ডা. জুবাইদা এরপর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশলাদি বিনিময় করেন। এ ছাড়াও তারা শিশুদের কল্যাণে একযোগে কাজ করার জন্য একমত হন।

আতিকুল রহমান রুমন আরও জানান, এ ধরনের গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য মেলানিয়া ট্রাম্পকে বিশেষভাবে ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান। পাশাপাশি বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের স্ত্রীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাত ও কুশলাদি বিনিময় করেন তিনি। পরে ডা. জুবাইদা ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনের সমাপনী অধিবেশনে অংশগ্রহণ করেন। সবশেষে গ্রুপ ফটো সেশন ও রিসিপশনে অংশ নেন ডা. জুবাইদা রহমান।

এর আগে গত মঙ্গলবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান। তার বক্তব্যে শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও উদ্যোগের কথা তুলে ধরেন। অংশগ্রহণকারী বিশ্বনেতাদের প্রতিনিধিরা বাংলাদেশের এই অভিজ্ঞতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং শিশুদের কল্যাণে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে হোয়াইট হাউসের পক্ষে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎকার নেওয়া হয়। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক অভিজ্ঞতা থেকে জ্ঞানার্জন এবং বিশ্বের সব শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য অন্যান্য ফার্স্ট লেডি ও স্পাউসদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

সম্মেলনটি মার্কিন ফার্স্ট লেডি আয়োজিত একটি বিশেষ সংবর্ধনার মধ্য দিয়ে সমাপ্ত হয়। এ ছাড়াও সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও প্রয়োগ উপস্থাপন করা হয়। ডা. জুবাইদা রহমান এবং তার প্রতিনিধিদল প্রদর্শনীটি পরিদর্শন করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: আবু হানিফ
রাষ্ট্রের স্থিতিশীলতা ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় রমনা কালী মন্দির ও ৭টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গপূজা উপলক্ষে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বর্তমান সরকার বিগত সময়ের চেয়ে অনেক বেশি নিরাপত্তা নিশ্চিত করেছেন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এই দেশে বিভিন্ন ধর্মের,বর্ণের মানুষ বসবাস করে। আমাদের সংবিধান সকল নাগরিকের সমান অধিকার দিয়েছে। সুতরাং  তিনি আরও বলেন, এই দেশে সকল নাগরিক যেন তাদের সকল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে, সেজন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা এই নির্বাচনে কোন উগ্র গোষ্ঠী কিংবা কোন সাম্প্রদায়িক দলকে ভোট দেয়নি।  আবু হানিফ বলেন, মনে রাখতে হবে কোন উগ্র গোষ্ঠী ক্ষমতায় আসলে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে পারবে না। আমাদের আলাদা আলাদা ধর্ম থাকলেও, আমরা সবাই এই দেশের নাগরিক। রাষ্ট্রের স্থিতিশীলতা ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান,নীলা শেখ,যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত,সহ ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মোল্লা,পেশাজীবি অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক সম্পাদক রশীদ আহমেদ, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক সম্পাদক বনি ইয়ামিন সিফাত, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি অর্নব কুমার প্রমুখ। আরটিভি/টিআর
দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: আবু হানিফ
জামায়াতের উদ্দেশে রাশেদ খান / বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মতো ছিঁড়ে খাবে আ.লীগ 
বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত নেতাদের ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। 
বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মতো ছিঁড়ে খাবে আ.লীগ 
নিজ দলের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না: এমপি খোকন
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না। তারা কোনো রাজনৈতিক দল নয়, একটি সমিতি।
নিজ দলের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না: এমপি খোকন
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি
চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির
আরও পড়ুন
খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান
বাবার কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস!