৫০০ টাকায় গরুর মাংস!

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ , ০৮:৪৬ এএম


গরু
ছবি : সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, গরুর মাংসের কেজি ৫০০ টাকার মধ্যে আনা সম্ভব। গো-খাদ্যের দাম নিয়ে কাজ করলে ও চামড়ার ভালো দাম পেলে এটা আনা সম্ভব।

রাজধানীর শাহজাহানপুরে আলোচিত গরুর মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের দোকানে সোমবার (১ জানুয়ারি) মাংস কিনতে গিয়ে এ কথা বলেন তিনি।  

বিশেষ দাম ঘোষণা করতে গিয়ে গরুর মাংস ব্যবসায়ী খলিলুর রহমান জানান, আগামী এক সপ্তাহের জন্য তার দোকানে প্রতি কেজি গরুর মাংস ৫৯০ টাকায় পাওয়া যাবে।

৬ ডিসেম্বর থেকে এক মাসের জন্য রাজধানীতে এক কেজি গরুর মাংস সর্বোচ্চ সাড়ে ৬০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ডেইরি ফারমার্স এসোসিয়েশন ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission