ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হামে আক্রান্ত সেই জমজ বোনের মধ্যে ফাতেমার মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:২৪ পিএম
সাত মাস বয়সী যমজ বোন খাদিজা ও ফাতেমা (ডানে)। ছবি: সংগৃহীত

রাজধানীতে হাম-পরবর্তী জটিলতায় সাত মাস বয়সী যমজ শিশুর একজন ফাতেমার মৃত্যু হয়েছে।

গত ২৩ এপ্রিল বাংলাদেশ নবজাতক হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় তার যমজ বোন খাদিজা অসুস্থ অবস্থায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে, তবে এখনও পুরোপুরি সুস্থ নয়।

পরিবারের অভিযোগ, অসুস্থ হওয়ার পর দুই শিশুকে নিয়ে একাধিক হাসপাতালে ঘুরেও সময়মতো প্রয়োজনীয় শয্যা ও পিআইসিইউ সুবিধা পাওয়া যায়নি। এতে চিকিৎসা বিলম্বিত হয়েছে।

শিশু দুটির মা শাহানা বেগম গণমাধ্যমকে জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে জ্বর, কাশি ও ঠান্ডা নিয়ে অসুস্থ হয়ে পড়ে খাদিজা ও ফাতেমা। প্রথমে নারায়ণগঞ্জে চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় আনা হয়। এরপর রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরতে হয় শয্যা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার জন্য।

তিনি অভিযোগ করেন, কোথাও শয্যা খালি না থাকা, কোথাও অক্সিজেনের সংকট, আবার কোথাও পিআইসিইউ না পাওয়ার কারণে চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়। পরে একটি হাসপাতালে দুই শিশুকে ভর্তি করা হলেও একদিন পর ফাতেমাকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়। কিছুদিন পর আবার অসুস্থ হয়ে পড়লে ফাতেমাকে পুনরায় হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় তাকে বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা নিশ্চিতভাবে রোগ নির্ণয় করতে পারেননি।
এদিকে একই সময়ে অসুস্থ হয়ে পড়ে পরিবারের আরেক সন্তানও। ফলে তিন শিশুকে পৃথক স্থানে চিকিৎসা দিতে গিয়ে চরম সংকটে পড়ে পরিবার।

শাহানা বেগম গণমাধ্যমকে বলেন, একসঙ্গে তিনজন অসুস্থ থাকায় সামলানো কঠিন হয়ে পড়ে। চিকিৎসা ব্যয়ও ছিল উল্লেখযোগ্য। ফাতেমার চিকিৎসায় এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। পিআইসিইউতে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হওয়ায় ধার-দেনা করতে হয়েছে এবং স্বর্ণালংকার বিক্রি করতে হয়েছে।

আরও পড়ুন

তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়। পরিবার অভিযোগ করেছে, চিকিৎসায় অবহেলা ও সমন্বয়হীনতার কারণে পরিস্থিতি জটিল হয়েছে।

অন্যদিকে যমজ বোন খাদিজা বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। তার জ্বর ও কাশি এখনও পুরোপুরি সেরে যায়নি এবং নতুন করে র‍্যাশ দেখা দিয়েছে বলে পরিবার জানিয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের জন্য পর্যাপ্ত শয্যা ও নিবিড় পরিচর্যা সুবিধার অভাব এখনও একটি বড় চ্যালেঞ্জ।

ঘটনাটি রাজধানীর স্বাস্থ্যসেবার সক্ষমতা ও জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ 
একটি শিশুর প্রথম হাসি, প্রথম বসা, প্রথম হাঁটা—প্রতিটি মুহূর্তই পরিবারের জন্য আনন্দের।
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ 
এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৯০২ জন।
এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন। তবে একই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬
হাম উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১২৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩০০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 
হাম উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন।
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর, হাসপাতালে ভাঙচুর
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬