ব্যায়াম করতে দেয়ালে ভর দিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ০৩:২৭ এএম


ব্যায়াম করতে দেয়ালে ভর দিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে বাড়ির প্রাচীর ভেঙে পড়ে প্রাণ গেছে দাউদ সরকার (৪৫) নামে স্থানীয় এক ব্যবসায়ীর।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ মে) বিকেল ৫টার দিকে খিলগাঁও ত্রিমোহনী কবরস্থান রোডে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিহতের ভাগনি সাদিয়া আক্তার জানান, তার মামার কিডনিতে পাথর ছিল। চিকিৎসক বলেছিলেন, ওষুধ সেবনের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে। সেজন্য নিয়মিত ব্যায়াম করতেন তিনি। বিকেলে বাড়ির বাউন্ডারি দেয়ালে হাত দিয়ে ব্যায়াম করছিলেন। তখন হঠাৎ দেয়াল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
 
দাউদ সরকারের গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলার চর দিগুলিয়া গ্রামে। খিলগাঁওয়ে ত্রিমোহনী কবরস্থান রোডে স্ত্রী রিমা আক্তার ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। ওই এলাকাতেই একটি মুদি দোকান রয়েছে তার।

বিজ্ঞাপন

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ত্রিমোহনীর ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission