রাজধানীতে ২৪ ঘণ্টায় ৭৮ মামলা, গ্রেপ্তার ১৮১

আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০৮:২১ পিএম


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৭৮ মামলা, গ্রেপ্তার ১৮১
সংগৃহীত ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৭৮টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার (৩ মার্চ) রাত ১২টা হতে মঙ্গলবার (৪ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই ধাপে পুলিশের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। তার মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হন্ডা পেট্রোল টিম ১১৫টি। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই ধাপে সিটিটিসির ১৪টি, তিন পালায় অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর ১২টি এবং পুলিশের সঙ্গে রাতে র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়াও পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

এই সময়ে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে ৭ জন ডাকাত, ১৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৩ জন চাঁদাবাজ, ১১ জন চোর, ৩১ জন চিহ্নিত মাদক কারবারি, ২৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

বিজ্ঞাপন

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি চাকু, একটি ছুরি, একটি চাপাতি, দুটি হাসুয়া, পাঁচটি মোবাইল ফোন, নগদ আট হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে চার কেজি ৯৩৪ গ্রাম গাঁজা, ৩২৩৬ পিস ইয়াবা ও পাঁচ বোতল বিদেশি মদ। গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission