ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: আরটিভি

ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমের গণ্ডি পেরিয়ে বর্তমান সময় অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের তথ্য গ্রহণ, দেখা, জানা এবং সম্পৃক্ত থাকার প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এই পরিবর্তনের সঙ্গে তরুণ ও আগামী প্রজন্ম সবচেয়ে সফলভাবে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এখন অনলাইন সাংবাদিকতাই মানুষ উপভোগ করছে, জানছে, দেখছে এবং যুক্ত থাকছে। এই সময়টা আপনাদের সময়। সময়ের যে আবেদন, সেটিকে আপনারা ধারণ করতে পারছেন। এটি আপনাদের সৌভাগ্য, আবার আপনাদের যোগ্যতারও স্বীকৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শেখ রবিউল আলম বলেন, আমি প্রায়ই বলি, আমি মাস কমিউনিকেশনের ছাত্র। আমার দুর্ভাগ্য, সাংবাদিকতা করার সুযোগ হয়নি; রাজনীতিতে চলে এসেছি। তবে সাংবাদিকদের বিবেক, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা সত্যিই অনন্য।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, যিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাজুল ইসলাম রুমেল, টাইগার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ইরফানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সহ-সভাপতি নাগরিক প্রতিদিনের জয়েন্ট এডিটর লুৎফর রহমান হিমেল, সহ-সভাপতি জাগো নিউজ-এর এডিটর কে এম জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম (রুবেল) ও দৈনিক আগামীর সময়-এর অনলাইন এডিটর আনিসুর রহমান বুলবুল, অর্থ সম্পাদক স্টার নিউজের লিড ডিজিটাল আউটপুট মো. মঈন উদ্দিন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টিভির হেড অব অনলাইন মাউসদ বিন আবদুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য টাইমস টুডের অনলাইন ইনচার্জ মো. রওশন জামিল প্রধান, কার্যনির্বাহী সদস্য বার্তা ২৪-এর নিউজরুম কো-অর্ডিনেটর মনসুরা চামেলী।

আরও উপস্থিত ছিলেন- চ্যানেল আই-এর সিএনই মীর মাসরুর জামান, দৈনিক নয়া দিগন্তের হেড অব ডিজিটাল মো. মোস্তাফিজুর রহমান এবং হেড অব অনলাইন একরামুল হক বিপ্লব, যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান এবং মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ, দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ, বৈশাখী টিভির হেড অব অনলাইন অ্যান্ড ডিজিটাল এইচ এম নাহিয়ান, এখন টিভির ওয়েব অ্যান্ড কনটেন্ট ইনচার্জ আনিসুর সুমন, বাংলা নিউজ ২৪-এর হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, টাইমস টুডের এডিটর মাসুম খান এবং হেড অব ডিজিটাল এ কে এম ইমরানুল হক, দৈনিক মানবকণ্ঠের হেড অব অনলাইন মো. ফরহাদ হোসেন, ইনকিলাবের নিউজ এডিটর (মাল্টিমিডিয়া) খোন্দকার তানভীর রহমান, আলোকিত বাংলাদেশের অনলাইন ইনচার্জ মো. হাসান আল বান্না, সমাচার প্রতিদিনের অনলাইন ও ডিজিটাল হেড যুবরাজ ফয়সাল, এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন, অগ্রদূতের এক্সিকিউটিভ এডিটর হাসনাত কাদির ইসলাম, সময়ের আলোর সাঈদ রহমান, আজকের পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ মামুন সোহাগ প্রমুখ।

আয়োজকরা জানান, অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পরিবার-পরিজনকে সম্পৃক্ত করতেই এ সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়েছে। অনলাইন এডিটরস অ্যালায়েন্সের এই বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সদস্যদের পরিবারের শিশুদের বিশেষ উপহার এবং সহধর্মিণীদের সম্মাননা উপহার প্রদান করা হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী
নীতি থেকে বাস্তবায়নে নিরাপদ, সবুজ ও বিশ্বমানের সামুদ্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
দেশের অধিকাংশ ড্রাইভার ‘ফিটনেসবিহীন’: সড়কমন্ত্রী