বনানীতে পথচারীকে চাপা দেওয়া ট্রাকচালক গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ০১:৩৭ এএম


বনানীতে পথচারীকে চাপা দেওয়া ট্রাকচালক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহতের ঘটনায় জড়িত ট্রাক চালক টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম ইউনিট। 

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, সকাল ছয়টার দিকে বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাকচাপায় দুজন নিহত হন। নিহত একজনের নাম মিনারা আক্তার। তিনি একজন পোশাক শ্রমিক। অপরজনের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

এ ঘটনার পর সকাল থেকে বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করেন দুটি কারখানার পোশাক শ্রমিকরা। এতে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পোশাক শ্রমিকদের অবরোধের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission