মোহাম্মদপুর-আদাবরে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭১

আরটিভি নিউজ

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০৮:৫০ পিএম


মোহাম্মদপুর-আদাবরে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭১
ছবি: সংগৃহীত

রাজধানীর অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) সকালে প্রায় চার ঘণ্টাব্যাপী মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী, গোটগাট, লাউতলা, জেনেভা ক্যাম্প ও তাজমহল রোড এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৫১ জনকে গ্রেপ্তার হয় বলে মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়।

অন্যদিকে, একই সময়ে আরেক অপরাধপ্রবণ এলাকা আদাবরে আদাবর থানাধীন শেখেরটেক, শ্যামলী হাউজিং প্রকল্প, আদাবর, সুনিবিড় হাউজিং ও মেহেদীবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার হয় বলে আদাবর থানা সূত্রে জানা যায়। 

বিজ্ঞাপন

পুলিম জানায়, উভয় থানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission