ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৭:৫৭ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
কৃষিবিদ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

সোমবার (২৯ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় মহাখালীর ব্র্যাক সেন্টারে GO-NGO Collaboration Framework Program-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

কৃষি উন্নয়নবিষয়ক সেমিনার
বেলা ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর থ্রিডি হলে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আরও পড়ুন

শানে সাহাবা কনফারেন্স
বিকেল ৩টায় সেগুনবাগিচার বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে শানে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম অংশ নেবেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission