ঢাকায় চোরাই পিক-আপসহ গ্রেপ্তার ১

আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৬:৩৩ পিএম


ঢাকায় চোরাই পিক-আপসহ গ্রেপ্তার ১
ফাইল ছবি

রাজধানীতে অভিযান চালিয়ে মানিক চৌধুরী (৩৯) নামে গাড়ি চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওয়ারী থানার বরাত দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন,  গত ৭ জুন ঢাকার ওয়ারী থানার লালমোহন সাহা স্ট্রিটের ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ চুরি হয়। পিকআপটির মালিক সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপির ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

173456

তিনি আরও বলেন, মামলার পর ওয়ারী থানার একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় তার দেওয়া তথ্যমতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব ধর্মশুর এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এই উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার মানিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দুই-তিনজন সহযোগী নিয়ে তিনি গত ৭ জুন বিকেল ৪টার দিকে ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে পাকা রাস্তা থেকে পিকআপটি চুরি করে কেরানীগঞ্জের পূর্ব ধর্মশুর এলাকায় রেখে আসেন। 

তিনি বলেন, গ্রেপ্তার মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission