ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ছবি কেবল আলো-ছায়ার খেলা নয়, এটি একটি সময়ের দলিল, যা ইতিহাসকে অমর করে রাখে। একটি সংবাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে সেই ঘটনার নির্ভুল ভিজ্যুয়াল রেকর্ডের ওপর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার কর্মজীবনের একদম শুরুর দিকে প্রবল ইচ্ছা ছিল একজন ফটো জার্নালিস্ট হওয়ার। ক্যামেরার লেন্সে জীবনকে দেখার সেই স্বপ্ন আজও আমাকে তাড়িত করে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সয়ায়তায় ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট, নেপাল (এনএফপিজে) এই প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার ব্যক্তিগত জীবনের পুরোনো স্মৃতি রোমন্থন করে বলেন, নব্বইয়ের দশকের দিকে আমি যখন নেপাল ভ্রমণে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা ছিল এক কথায় অনন্য। হিমালয়ের কোল ঘেঁষে থাকা দেশটির মানুষের সারল্য আর প্রাকৃতিক বৈচিত্র্য আমাকে মুগ্ধ করেছিল।

তিনি বলেন, দুই দেশের মৈত্রীর বন্ধন শক্তিশালী করতে এই ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট, নেপালের সভাপতি প্রদীপ রাজ অনন্তা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য রওনাক হোসেন।

আরও পড়ুন

বক্তারা বলেন, নেপাল এবং বাংলাদেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক মিল অনেক। আলোকচিত্রীদের লেন্সের মাধ্যমে এই দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাদারিত্বের আদান-প্রদান বাড়বে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইয়াসের খান চৌধুরী ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে পুরো গ্যালারি ঘুরে দেখেন। প্রদর্শনীতে নেপালের পাহাড়, উপত্যকা, উৎসব ও সাধারণ মানুষের জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে।
আয়োজক পক্ষ জানিয়েছে, দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
আরও পড়ুন
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান
ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
জিয়া পরিবারের কাছে আমরা চির ঋণী: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী