রাজধানী থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ

আরটিভি নিউজ

শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ০৭:৪২ পিএম


রাজধানী থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার পর নামাজ পড়তে যাওয়ার কথা বলে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর রহমান। তিনি সঙ্গে মোবাইল ফোনও নিয়ে যাননি। পরে তিনি আর বাসায় ফেরেননি।

এ বিষয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মুশফিকুর রহমানের পরিবার।

ওসি সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বাসার পাশের মসজিদেও নামাজ পড়তে যাননি। পুলিশ তার অবস্থান শনাক্তে কাজ করছে।’

নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরটিভি/এআর -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission