উত্তরায় বিমান বিধ্বস্ত, ভিডিওতে যা দেখা যাচ্ছে

আরটিভি নিউজ

সোমবার, ২১ জুলাই ২০২৫ , ০২:৫৭ পিএম


উত্তরায় বিমান বিধ্বস্ত, ভিডিওতে যা দেখা যাচ্ছে
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনার বিভিন্ন ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে জনতার বিশাল ভিড়ের সৃষ্টি হয়েছে। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাস্থলের পাশেই মেট্রোরেলের লাইন রয়েছে। এ সময় সেখানে অনেককে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

জানা গেছে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। সেইসঙ্গে আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তাদেরকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। এছাড়া দগ্ধ আরও একজনকে জাতীয় বার্ন ইনস্টিউটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।  

এখনও অনেককে পোড়া শরীর নিয়ে বের হতে দেখা যাচ্ছে ঘটনাস্থল থেকে। ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ফেসবুকে মারজুকুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন, ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে।

কয়েকটি ভিডিও শেয়ার করে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজে হোস্টেল বিল্ডিংয়ের ওপর বিস্ফোরণ, আমার ছোট বোন ওর কলেজ থেকে মাত্র পাঠালো। ধারণা করা হচ্ছে ট্রেনিং বিমান ক্র্যাশ হয়েছে। বিকট শব্দ হয়েছে। বাংলাদেশ আর্মি ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করার জন্য চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

উত্তর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন, বিমানটি মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে।

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে আরও যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

Posted by Facebook on Date:

 

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

টাইমলাইন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission