মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০৬ পিএম


মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
ফাইল ছবি

পুলিশের বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে মোহাম্মদপুর থানার এক সহকারী কমিশনারসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদি হাসান, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল আলিম ও ডিউটি অফিসার মাসুদুর রহমান।

বিজ্ঞাপন

উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রশাসনিক কারণে তাদের ডিএমপি সদরদপ্তর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করছেন।

বিজ্ঞাপন

এসব মিছিলে ককটেল বিস্ফোরণসহ নানা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিভিন্ন এলাকায় এ ধরনের মিছিল বের হতে দেখা যায়। এ কারণে প্রতিটি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিল ডিএমপি।

থানা সূত্রে আরও জানা যায়, শুক্রবার দুপুরে সিভিল পোশাকে মোহাম্মদপুর থানায় হঠাৎ পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

এসময় তিনি দেখতে পান— থানার দায়িত্বে থাকা কর্মকর্তারা ডিউটি পয়েন্টে না থেকে থানার ভেতরে বসে খাবার খাচ্ছেন। পরে দায়িত্ব অবহেলার কারণে এসি এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম ও ডিউটি অফিসার এসআই মাসুদকে সঙ্গে সঙ্গে প্রত্যাহারের নির্দেশ দেন অতিরিক্ত কমিশনার।

ডিএমপি সূত্র বলছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেক থানার কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এ পরিস্থিতিতে মোহাম্মদপুর থানায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলা পুলিশ সদর দপ্তরের নজরে আসে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission