ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩

আরটিভি নিউজ

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৮:৫৩ পিএম


ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
ছবি: আরটিভি

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের অভিযানে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার (২৬ জুন) নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, ১৩ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত এবং ৩৯ জন মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারে জড়িত এবং একজন ছিনতাইকারী ও ডাকাতি মামলায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission